পুবের কলম, ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে হায়দরাবাদে এই প্রথম একশো শতাংশ মহিলা মালিকানাধীন শিল্প পার্ক উদ্বোধন হল। তেলেঙ্গানা সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এফআইসিসিআই লেডিস অর্গানাইজেশন (এফএলও) এই পার্ক তৈরিতে বিনিয়োগ করে। ৫০ একর জমির ওপরে গড়ে উঠেছে এই ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক। ব্যয় হয়েছে ২৫০ কোটি টাকা। ২৫টি মহিলা মালিকানাধীন পরিচালিত ইউনিট পার্কের ১৬টি বৈচিত্র্যময় গ্রীন ক্যাটাগরির শিল্পের প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন:
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কেটি রামা রাও উদ্যোগপতিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আগামীদিনে আরও বড় পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, সামনের দিনে মহাকাশ, প্রতিরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণখাতে বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এই মহতী উদ্যোগে মন্ত্রী শিল্প পার্কের জন্য আরও একশো একর জমি সহ মহিলা উদ্যোগপতিদের জন্য ১০ শতাংশ ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন:
তেলেঙ্গানা সরকারের রাস্তা, পয়ঃপ্রণালী ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের কারণেই এফএলও এই বিনিয়োগে উদ্যোগী হয়। এই ফ্ল্যাগশিপ প্রজেক্টে এই প্রথম জাতীয় স্তরে এফএলও সদস্যরা অংশগ্রহণ করেন।
মহিলা উদ্যোগপতিরাও এই পার্ক পরিচালনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এফএলও ন্যাশনাল গভর্নিং বডির সদস্য, জ্যোস্না আঙ্গারা বলেছেন যে, এই পার্কের জন্য ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বলা যায় ইলেকট্রনিক সেক্টর থেকে প্যাকেজিং, মেডিকেল ডিভাইস, সুস্থতা, প্রকৌশল এবং খাদ্য প্রক্রিয়াকরণ এই শিল্পের মধ্যে মহিলা পরিচালিত এই ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক নারী শক্তির অন্যতম সংযোজন। উদ্যোগপতিরা জানিয়েছেন, প্লে স্কুলে পড়া পড়ুয়া ও কর্মজীবী মহিলার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই পার্ক তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের আরও দাবি, পার্কে আসা ব্যক্তিরা এখানে এলে একটি সুন্দর পরিবেশ পাবে।আরও পড়ুন:
আরও পড়ুন: