পুবের কলম, ওয়েবডেস্ক: বলিভিয়ার পর এবার ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিল হন্ডুরাস। লাতিন আমেরিকার দেশটির বিদেশ বিষয়ক মন্ত্রী এডুয়ার্ডো এনরিক রেইনা শুক্রবার তাঁর দেশের এই সিদ্ধান্তের কথা জানান। ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অসামরিক ফিলিস্তিনি জনগণ গুরুতর মানবিক পরিস্থিতির শিকার হচ্ছে উল্লেখ করে হন্ডুরাসের বিদেশমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি, মানবাধিকরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সমঝোতার উদ্দেশ্যে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন।
’ রেইনা বলেন, ‘গাজার অসামরিক লোকজনের ওপর এমন নির্বিচার হামলা আমাদের উদ্বিগ্ন করে। এ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার একটি উপায় হল আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা। পরিস্থিতি না বদলানো পর্যন্ত হন্ডুরাস সরকার তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে ইসরাইলে কর্মরত অন্যান্য কূটনীতিক ও কর্মীরা পরববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। ২০২১ সালে হন্ডুরাসের তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের প্রশাসন তাদের দূতাবাসকে তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করেছিল। ট্রাম্প প্রশাসনও ২০১৮ সালে জেরুসালেমে তাদের দূতাবাস সরিয়ে আনে। উল্লেখ্য, গাজায় মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে গত মঙ্গলবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। এছাড়া চিলি ও কলম্বিয়াও ইসরাইলে তাদের নিজস্ব রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।এবার ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফেরাল হন্ডুরাস
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৭
আরও খবর
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার এখন ইলন মাস্ক
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ট্রিলিয়নিয়ার হওয়ার দোরগোড়ায় ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র