পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার বিকেলে নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাবকেও বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হল।

বঙ্গবিভূষণে সম্মানিত কলকাতার তিন প্রধান, দেখুন ফটো গ্যালারিনজরুল মঞ্চে রাজ্য সরকারের বিশেষ সম্মাননাপ্রদান অনুষ্ঠানে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের হাতে ক্লাবকে প্রদান করা বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাড়িয়ে সত্যজিৎ চট্টোপাধ্যায়,স্বপন বন্দ্যোপাধ্যায়রা।
   

বঙ্গবিভূষণে সম্মানিত কলকাতার তিন প্রধান, দেখুন ফটো গ্যালারিইস্টবেঙ্গল কর্তাদের হাতে বঙ্গবিভূষণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার, ক্রীড়া ও  যুবকল্যান  মন্ত্রী  অরূপ  বিশ্বাস।  

বঙ্গবিভূষণে সম্মানিত কলকাতার তিন প্রধান, দেখুন ফটো গ্যালারিহকিতে বিশেষ অবদানের জন্য ভরত ছেত্রিকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গবিভূষণে সম্মানিত কলকাতার তিন প্রধান, দেখুন ফটো গ্যালারি

মহামেডান স্পোর্টিং ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গ্রহণ করছেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, এবং সচিব দানিশ ইকবাল পুবের কলম ডিজিটালের চিত্র সাংবাদিক খালিদুর রহিমের ক্যামেরাবন্দি সেই মূহুর্ত।