০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহরের হেরিটেজ বিল্ডিংকে রক্ষা করতে প্রয়োজনে তা অধিগ্রহণ করবে কলকাতা পুরসভা

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ শহরের ঐতিহ্যবাহী ভবন বা হেরিটেজ বিল্ডিংকে রক্ষা করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরকর্তৃপক্ষ। ভবনের ঐতিহ্যকে অটুট রাখতে প্রয়োজনে তা অধিগ্রহণ করবে কলকাতা পুরসভা। শুক্রবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের শেষে এমনটাই স্পষ্ট করে দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

এ প্রসঙ্গে মেয়র জানান অনেকে ক্ষেত্রেই দেখা গেছে হেরিটেজ বিল্ডিং দীর্ঘদিন সংস্কার না করে ভেঙে পরে যাওয়ার অপেক্ষা করা হচ্ছে। যাতে পরে সেখানে অন্য বিল্ডিং তোলা যায়। কিন্তু কোনওভাবেই শহরের হেরিটেজ বিল্ডিং ভাঙা চলবে না। আবার এমনটাও হবে না যে সংস্কারের নামে সেই বিল্ডিংয়ের ঐতিহ্যকে নষ্ট করে দেওয়া হল। সেক্ষত্রে বিল্ডিংয়ের ঐতিহ্যকে রক্ষা করে তা সংস্কার করতে হবে। বাড়ির লোক এই সংস্কার না করলে পুরসভা কাজটি করবে। এই কাজের জন্য যে টাকা লাগবে তা পরে সেই গৃহকর্তার ট্যাক্সের বিলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সেই অর্থ জমা না করতে পারলে হেরিটেজ বিল্ডিংটি অধিগ্রহণ করবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

আরও পড়ুন: ব্রেকিং:‘প্রয়োজনে পুননির্বাচনের ব্যবস্থা করা হবে’ মন্তব্য রাজীব সিনহার  

উল্লেখ্য সম্প্রতি ১২৩ নম্বর ওয়ার্ডে বেহালা বড়িশায় অবস্থিত শতাব্দী প্রাচীন শিব মন্দিরের পুনর্বীকরনের কাজে হাত দিয়েছে কলকাতা পুরসভা। এছাড়া ইতিমধ্যে লালদিঘি সহ ডালহৌসি চত্বর ভূকৈলাস রাজবাড়ী, জোড়া শিব মন্দির , গড়িয়া মহা শ্মশানের জোড়া শিব মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে। তবে শুধু হেরিটেজ ভবন রক্ষাই নয় একইভাবে বিপজ্জনক বাড়ির ক্ষেত্রেও কঠোর অবস্থান নেবে পুর কর্তৃপক্ষ। যেসব ভাড়াটিয়াদের নাম বাড়ির মালিকের অ্যাসেসমেন্ট রয়েছে তাদের জায়গা না দিলে প্ল্যান দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মেয়র।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরের হেরিটেজ বিল্ডিংকে রক্ষা করতে প্রয়োজনে তা অধিগ্রহণ করবে কলকাতা পুরসভা

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার