০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা পুলিশের গাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতার রাজপথে পুলিশের গাড়িতে আগুন।শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায়। সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকা ওই গাড়িতে আগুন লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন পুলিশ কর্মী। জানা গেছে, আচমকাই একটি পুলিশের গাড়িতে আগুন লেগে যায়,অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা দুটি বাইকেও। দীর্ঘ ৪৫ মিনিট ধরে পুলিশের গাড়ি ও বাইক দুটি দাউদাউ করে জ্বলতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের বয়ান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর এলাকা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।তবে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক পর্যায়ে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

উল্লেখ্য, আরও ৫ টা দিনের মতো শনিবারও  স্টেশন চত্বরে আনাগোনা ছিল নিত্য যাত্রীদের। এমনিতেই শিয়ালদহ স্টেশন রাজ্যের একটি ব্যস্ততম স্টেশন। বিভিন্ন কাজে প্রচুর মানুষের আনাগোনা হয় এই স্টেশনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সকলেই যেন স্তম্ভিত হয়ে যায়। ভিড় জমাতে থাকে ঘটনাস্থলে।দিন দুপুরে এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বর ও আশে পাশের এলাকায়।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

আরও পড়ুন: বাজি পোড়ানোর জন্য সময় বেঁধে দিল কলকাতা পুলিশ, নিয়ম না মানলেই শাস্তি

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগেও শিয়ালদহ স্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় জানা গিয়েছেল, শিয়ালদহ উত্তর শাখার ৪ নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।সেই ঘটনার পর এদিনের অগ্নিকান্ডের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের ধাক্কায় বাড়ছে ডলার খরচ, ৯২ ছাপিয়ে রেকর্ড পতন টাকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুলিশের গাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার