আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নিউটাউন মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় তিন যুবক বাইকে করে ডায়মন্ডহারবার রোড থেকে কপাট হাটের দিকে যাচ্ছিল সেই সময় অপরদিক থেকে পাথরপ্রতিমা গামী একটি বাসের স্টিয়ারিং কেটে সজোরে এসে ধাকা মারে ওই বাইকটিকে। জানা যায় আহত তিনজন বাইক আরোহীর নাম জাহাঙ্গির খান, কালিমুল্লাহ খান, কামারুল খান । তিনজনই রামগোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
আরও পড়ুন:

স্থানীয়দের তৎপরতায় তাদেরকে তড়িঘড়ি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে পুলিশকে খবর দেয়া হলে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে বাইক এবং বাসটিকে ডায়মন্ড হারবার থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানা