আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা নিয়ে চড়ল উত্তেজনার পারদ। তৃণমূল ছাত্রপরিষদের দাবি এই বছর বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে হবে পুজো।
আরও পড়ুন:
যদিও ধর্মনিরপেক্ষতার আদর্শ মেনে কোনদিনই প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো করা হয়না।প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো নিয়ে টানাপোড়েনের মাঝেই বামপন্থী ছাত্রসংগঠনের একাংশের দাবি শিক্ষাপ্রাঙ্গণে অকারণে ধর্মীয় অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:
অন্যদিকে তৃণমূলের ছাত্রনেতাদের কাছে ধর্ম নিরপেক্ষতার সঙ্গা কিন্তু অন্য।
তাঁরা বলছেন ‘‘সংবিধানে বলা আছে, ধর্মনিরপেক্ষতা একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। ধর্মনিরপেক্ষ তাকেই বলা হয়, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজের মতো আচার-অনুষ্ঠান-উৎসব পালন করতে পারবেন। ...কোথাও বলা নেই (ধর্মনিরপেক্ষতার অর্থ) কোনও মানুষ তাঁর নিজস্ব ধর্মীয় আচরণ পালন করতে পারবে না।’’ সোশ্যাল মিডিয়া পেজে এই মর্মে পোস্টও করেছে টিএমসিপি।আরও পড়ুন:
প্রেসিডেন্সি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তরণ এই সুদীর্ঘ ইতিহাসে কোনদিনই সরস্বতী পুজো হয়নি।
গত বৃহস্পতিবার টিএমসিপি নেতারা পুজো করতে চেয়ে আবেদন করেন ডিন অফ স্টুডেন্টসের কাছে। কিভাবে পুজো করতে চান। তার খসড়াও জমা দেওয়া হয়। কিন্তু অনুমতি মেলেনি বলেই খবর।আরও পড়ুন:
এমতাবস্থায় সরস্বতী পুজো নিয়ে প্রেসিডেন্সির পরিস্থিতি কি দাঁড়ায় এখন সেটাই দেখার।