০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতার সফর বাতিল করতে পারে না কেন্দ্রঃ স্বামীর তোপ

পুবের কলম ওয়েবডেস্কঃকোন আইনে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে যেতে দেওয়া হল না প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। স্বামী বলেছেন– দেশে এমন কোনও আইন নেই যে একজন মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমের ক্যাথলিক সংগঠন থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমন কোনও বিতর্কিত অনুষ্ঠান নয়। বিশ্ব শান্তি সম্মেলন– যা ওই ক্যাথলিক সংগঠন গত দশ বছর ধরে করে আসছে। সেখানে বিভিন্ন দেশের রাষ্টÉপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী এবং পোপ ফ্রান্সিস পল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে মমতা গেলে তো দেশেরই মুখ উজ্জ্বল হত। স্বামী বলেছেন– বিদেশে যাওয়ার অধিকার বা বেড়াতে যাওয়ার অধিকারে হস্তক্ষেপ নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের সমান। মমতার উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া। স্বামী নিজের টু্ইটারে এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন– সংবিধানের ১৯ অনুচ্ছেদ সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে সুপ্রিম কোর্টে গিয়ে ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তাহলেই কেন্দ্রীয় সরকার বুঝতে পারবে মমতাকে এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কোনওমতেই আটকাতে পারে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যেভাবে এক লাইনের চিঠি দিয়ে মমতার সফর বাতিল করে দিয়েছে তা রাজনৈতিক প্রতিহংসামূলক বলে বর্ণনা করেছেন স্বামী।

সুব্রহ্মণ্যম স্বামী বিজেপির সাংসদ হলেও ইদানীং কেন্দ্রীয় সরকারের বিরোধী কথাবার্তা বলছেন। মোদির নোটবন্দির সিদ্ধান্তেরও তিনি কঠোর সমালোচনা করেছিলেন। দেশের অর্থনীতির হাল নিয়েও তিনি বারবার মোদি সরকারের সমালোচনা করেছেন। মমতার বিদেশ সফর বাতিল করার সমালোচনা এই ধারাবাহিকতায় এক নতুন মাত্রা দিল।

এই ইস্যুতে স্বামী নিজেই সুপ্রিম কোর্টে যান কিনা তা দেখার। তিনি তেমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন টু্ইটারে। মমতা ইতিমধ্যেই ভবানীপুরে জনসভায় বলেছেন– প্রধানমন্ত্রী নিজে যেখানে মনে করছেন যাচ্ছেন। আর আমার বেলায় বারবার সফরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার সফর বাতিল করতে পারে না কেন্দ্রঃ স্বামীর তোপ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার