পুবের কলম ওয়েবডেস্কঃ হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামরাজাতলা শঙ্করমঠ এলাকা। এই মঠের লাগোয়া একটা বিশাল খেলার মাঠ। এই সুবজ কে ধ্বংস করে চলছে হাওড়া উৎসবের প্রস্তুতি। এই মাঠের লাগোয়া নন্দীপাড়ার বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে এই হাওড়া উৎসবের প্রস্তুতির জেরে।

তার মধ্যেই আজ সকাল সাড়ে দশটা নাগাদ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জায়েন্ট হুইল (নাগরদোলা) লাগাতে গিয়ে উঁচু স্তম্ভ থেকে লোহার ওপর পড়ে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আগামী ১ লা মে থেকে শুরু হবে হাওড়া উৎসব।

মর্মান্তিকঃ শঙ্করমঠে হাওড়া উৎসবের নাগরদোলার কাজ করতে গিয়ে উঁচু স্তম্ভ থেকে পড়ে গুরুতর জখম শ্রমিক এলাকায় রয়েছে উত্তেজনা।

দুর্ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তব্যরত শ্রমিকরা। স্থানীয় বাসিন্দাদের কথায় দীর্ঘ কয়েকবছর ধরেই এই শঙ্কর মঠের লাগোয়া খেলার মাঠে হাওড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। মাঝে কোভিডের জন্য ২ বছর বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীদের কথায় কোন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই ওই সুউচ্চ স্তম্ভে শ্রমিকরা কাজ করছিলেন। কোমরে বেল্ট বা দড়িও ছিলনা। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি গুরুতর আহত ওই শ্রমিক কে সরিয়ে নিয়ে যাওয়া হয়।