পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের ইঙ্গিত সুস্পষ্ট হতেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২০ বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের অল্প কয়েক দিনের মধ্যেই পুরো দেশটি দখল করে নেয় তালিবানরা।ট্রাম্প রবিবার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানে বাইডেন যা ঘটতে দিয়েছেন, তার জন্য তার উচিত লজ্জায় পদত্যাগ করা।
আরও পড়ুন:
তবে ট্রাম্পের আমলেই তালিবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২০ সালে দোহায় একটি চুক্তি করেছিল। তাতে ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ছিল। এর বিনিময়ে তারা বিভিন্ন ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল।