পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ইহুদি বাহিনীর নরসংহারের প্রতিবাদে এবার ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক।
আরও পড়ুন:
আঙ্কারা জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করছে তারা। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্কে সফর করার প্রতিশ্রুতি দেওয়ার প্রাক্কালে আঙ্কারা তার ওই সিদ্ধান্ত ঘোষণা করলো।
তুরস্কের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমাগত হামলা এবং যুদ্ধবিরতি মানতে তাদের অস্বীকৃতির কারণে গাজায় যে অবস্থা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পরামর্শের জন্য রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে দেশে ফেরত আনা হয়েছে।’
আরও পড়ুন:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পৃথকভাবে সাংবাদিকদের বলেছেন, তিনি গাজা উপত্যকায় সাধারণ নাগরিকদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির জন্য নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে দায়ী করছেন। নেতানিয়াহু আর কেউ নন, যার সঙ্গে আমরা কথা বলতে পারি। আমরা তাকে বাতিল করে দিয়েছি।’
আরও পড়ুন: