পুবের কলম প্রতিবেদকঃ ট্রাফিক সিগন্যাল না মেনে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি মালবাহী গাড়ি। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের ডাউন টাউন মলের কাছে নতুন পুকুর এলাকা। দুর্ঘটনায় কবলে পড়ে সবজি বহনকারী ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি চার চাকায়। ঘটনায় চার চাকাটি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে চারচাকার দু'জন আরোহী মৃদু আহত হন।
তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় টেকনো সিটি থানার পুলিশ। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এদিন নারকেল বাগান এলাকা থেকে একটি চার চাকা করে তিনজন যাচ্ছিলেন সাপুরজির দিকে। ওই একই রাস্তা ধরে পিছন পিছন আসছিল একটি সুফল বাংলার ট্রাক। নতুন পকুর এলাকায় চারচাকাটি সিগন্যাল মেনে ডানদিকের লেনে থাকা পেট্রোল পাম্পে যাওয়ার চেষ্টা করলে সুফল বাংলা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চারচাকাটিকে ধাক্কা মারে।