পুবের কলম ওয়েবডেস্ক :  দিল্লি পুরনিগম নির্বাচনে মাত্র ৯টি আসন পেয়েছে কংগ্রেস। এই শোচনীয় ফলের পরেই ফের ধাক্কা খেল কংগ্রেস। শুক্রবার দলের দিল্লি ইউনিটের সহ-সভাপতি আলি মেহেদি এবং দুই নব-নির্বাচিত কাউন্সিলর আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।দুই কংগ্রেস কাউন্সিলর - সাবিলা বেগম এবং নাজিয়া খাতুন  আলি  মেহেদির সঙ্গে  আপে  যোগদান করেছেন। এর  ফলে আপের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১৩৬।

দলত্যাগ বিরোধী আইন দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনে প্রযোজ্য নয়।  আপ  নেতা দুর্গেশ পাঠক বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাজ দেখে কংগ্রেস নেতারা তাঁর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই আপ নেতা আরও বলেন দিল্লির উন্নয়নের জন্য বিজেপি এবং কংগ্রেস উভয় দলকেই স্বাগত।  দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলী মেহেদি এবং দলের দুই নবনির্বাচিত কাউন্সিলর সাবিলা বেগম এবং নাজিয়া খাতুন  আপেতে -তে যোগদান করছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত।  তিনি বলেন, নেহেরু বিহার ব্লক সভাপতি আলিম আনসারি, দিল্লি কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য হাজি খুসনুদ, মুস্তাফাবাদ ব্লক সভাপতি জাভেদ চৌধুরী এবং শিব বিহার ব্লক সভাপতি অশোক বাঘেলও আপেতে যোগদান করছেন। “আমি সবাইকে আপেতে  আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা তাদের সহযোগিতায় এমসিডিতে আরও দৃঢ়ভাবে এবং কার্যকরভাবে কাজ করব,”