২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দেগঙ্গার বেড়াচাঁপার ২ যুবকের,  জখম আরও ১

মৃত দুই যুবক শান্তনু মণ্ডল , মিলন সরদার ।

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেগঙ্গার বেড়াচাঁপার দুই যুবকের। জখম এক যুবক।  মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে, মাটিয়া থানার নেহালপুর টাকি রাস্তায়।

পুলিশ জানিয়েছে,  মৃত যুবকের নাম শান্তনু মন্ডল(২৮) ও মিলন সরদার(৩৪)। জখম যুবকের নাম সুদীপ মল্লিক। বর্তমানে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুই যুবকের বাড়ি বেড়াচাঁপার গড়পাড়া এলাকায়। মৃত শান্তনু পেশায় রাজ মিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। মৃত মিলন সরদার ও জখম সুদীপ মল্লিক বেড়াচাঁপার আচার্য্য জগদীশ চন্দ্র বসু পলেটেকনিক কলেজে একটি এজেন্সির মাধ্যমে ঝাড়ুদারের কাজে নিযুক্ত ছিল।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দেগঙ্গার বেড়াচাঁপার ২ যুবকের,  জখম আরও ১

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

পুলিশ সুত্রে জানা গিয়েছে,  এদিন রাতে মোটরবাইক চেপে বসিরহাট থেকে  টাকি রোড ধরে বেড়াচাঁপায় ফিরছিলেন ওই তিন যুবক। মাটিয়া থানার নেহালপুরে সদ্য নির্মীয়মান কালভার্টের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটি। রাস্তার উপর ছিটকে পড়ে ৩ বাইক আরোহী। এরপর পিছন থেকে  দ্রুত গতিতে আসা  একটি গাড়ি এসে শান্তনু ও মিলনকে পিষে দিয়ে যায়।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের। রাস্তার পাশে পড়ে জখম হয় বাইকে থাকা অপর আরোহী সুদীপ মল্লিক। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। দুই যুবকের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দেগঙ্গার বেড়াচাঁপার ২ যুবকের,  জখম আরও ১

আপডেট : ১ জুন ২০২২, বুধবার