আরও পড়ুন:
ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার গভীর রাতে রাজধানী কিয়েভসহ দেশজুড়ে ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে সরাসরি আঘাত হানায় নিহত হয়েছেন অন্তত ১১ জন, আহত হয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন:
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।
রাতভর কিয়েভসহ অন্তত ২৫টি স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর মিলেছে।আরও পড়ুন:
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানিয়েছেন, পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পুনরুদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন:
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯টি এবং ড্রোনের ৪০৬টি ভূপাতিত করা হয়েছে। তবে রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিল কেবল সামরিক ঘাঁটি।