পুবের কলম ওয়েব ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলায় ঘুরতে এসে ইসলাম ধর্মে মুগ্ধ হয়েছেন ৩৮ বছর বয়সি ইউক্রেনের ইউলিয়া কোনোটোবিশকি নামের এক মহিলা।
আরও পড়ুন:
এরপর বন্ধুদের সঙ্গে ফেতিয়ে শহরের স্থানীয় দারুল ইফতায় এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন তিনি। ইউক্রেনীয় মহিলার ইসলাম গ্রহণ ঘিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন।
আরও পড়ুন:
ফেতিয়ে শহরের মুফতি কামিল আকতাই-সহ স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হন। পবিত্র কুরআন থেকে ইউলিয়াকে কয়েকটি আয়াত পাঠ করে শোনানো হয়।
এরপর কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হিসেবে জীবনযাপন শুরু করেন তিনি।আরও পড়ুন:
ইউলিয়া কোনোটোবিশকি নিজের নাম পরিবর্তন করে হুলিয়া রাখেন। দারুল ইফতা-এর পক্ষ থেকে তাঁকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেওয়া হয়।
আরও পড়ুন:
এরপর তাঁর কাছে ইসলামের গুরুত্ব মৌলিক বিষয়গুলো তুলে রা হয়। ইসলামের শীতল ছায়ায় আসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনীয় মহিলা হুলিয়া। বাকিটা জীবন সৃষ্টিকর্তা আল্লাহ্র ইবাদত বন্দেগিতে জীবন কাটাবেন বলে জানিয়েছেন তিনি।