০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিধ্বংসী পরিণতির’ সতর্কতা রাষ্ট্রসংঘের

পুবের কলম ওয়েব ডেস্কঃ     গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সউদি আরব। সউদির বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। ইসরাইল-ফিলিস্তিন এ উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে রিয়াদ।

আরও পড়ুন: গাজায় ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে পড়বে: উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের

এদিকে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।  রাষ্ট্রসংঘের বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান আক্রমণ ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন।

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি ভয়াবহ হবে: কড়া হুঁশিয়ারি পুতিনের

আরও পড়ুন: রাফায় হামলা হলে ১৪ লাখ মানুষের পরিণতি হবে ভয়াবহ: সর্তক করল রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের দূত ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনাকে ‘খুব বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং আরও উত্তেজনা এড়াতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুদ্ধরত পক্ষগুলোর। এদিকে, পশ্চিম তীর থেকে ইসরাইলের দিকে রকেট হামলার নিন্দা করেছে আমেরিকা। ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত টম নিডস টুইটারে বলেন, ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে।

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে জর্ডানে। তুরস্ক, পাকিস্তান, কাতার এবং ইরানও গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলো উদ্বেগের সঙ্গে বলে, ইসরাইলি বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিধ্বংসী পরিণতির’ সতর্কতা রাষ্ট্রসংঘের

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার