পুবের কলম,ওয়েবডেস্ক: শিক্ষিতদের ভোট দেওয়ার পরামর্শ দিয়ে চাকরি খোয়ালেন দিল্লির এক শিক্ষক। নাম করণ সাঙ্গওয়ান। ‘এডু টেক প্ল্যাটফর্ম অ্যানঅ্যাকাডেমি’-তে শিক্ষকতার কাজ করছিলেন তিনি। অভিযোগ, অনলাইন লাইভ ক্লাস চলাকালীন তিনি নিজের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করেছেন।
তিনি মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচনে কোনও অশিক্ষিত কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন না। অবশ্যই শিক্ষিতদের ভোট দেবেন। সোশ্যাল সাইটে ভিডিয়োটি পোস্ট হতেই হু হু করে ভাইরাল হতে শুরু করে। তারপরেই নানাবিধ আক্রমণের শিকার হন ওই শিক্ষক।
ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই করণকে বরখাস্ত করে দিয়েছে ‘UNACADEMY।’ সংস্থার বক্তব্য, তারা তাদের প্ল্যাটফর্মে কোনওরকম রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না। অন্যদিকে সম্পূর্ণ ঘটনায় ওই শিক্ষক’কের পাশে দাঁড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিরণ’কে কেন বরখাস্ত করা হল তার যথাযথ কারণ দর্শাতে বলেছেন মুখ্যমন্ত্রী।