পুবের কলম,ওয়েবডেস্ক:  হাওড়ার লিচুবাগানের ট্রাফিক ব্যারাকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের ছাদে গাছের ডালের সঙ্গে দড়িতে ঝুলতে দেখা যায় পুলিশ কর্মীকে। তিনি র‍্যাফে কর্মরত ছিলেন।
নদীয়ার বাসিন্দা ওই পুলিশ কর্মীর নাম সুদীপ্ত রায়। পুলিশ এদিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ।