পুবের কলম,ওয়েবডেস্ক: আজ দুপুর ৩টে নাগাদ বিধানসভায় (Assembly) রাজ্য বাজেট পড়তে শুরু করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharyya)। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তীব্র হট্টগোল শুরু করে বিরোধী পক্ষরা। মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিধানসভায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি।
তোপ দাগেন, “বিজেপি অ্যান্টি বাঙালি”। মনে করিয়ে দেন সাংসদের সাসপেনশনের ঘটনাও। তিনি বলে ওঠেন, 'এটা বিজেপির পার্টি অফিস (BJP Party Office) নয়'। এটা বিধানসভা'। এরা বাংলার ভালো চায় না। ওরা অ্যান্টি বাঙালি।আরও পড়ুন:
উল্লেখ্য, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ তাঁদের থামানোর চেষ্টা করেন। তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা। যার পরই মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।