নিউ ইয়র্ক, ২৭ মার্চ: মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে একটি সেতু। গত সোমবার রাতের ঘটনা। সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজের সরাসরি ধাক্কায় ভেঙে পড়ে সেতুটি। এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। মৃতরা একটি নির্মাণপ্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

ওই সেতুতে তাঁরা মেরামতের কাজ করছিলেন। ব্রাউনার বিল্ডার্স কনস্ট্রাকশন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফরি প্রিৎজকার বলেন, 'ছয় নির্মাণ শ্রমিককে মৃত হয়েছে। একজন প্রাণে বেঁচে গেছেন।'

উল্লেখ্য, গত ২৫ মার্চ, সোমবার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজটি মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে। ঘটনার