পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার রাতের মধ্যেই উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গ থেকে বার করে আনা হতে পারে ৪১ জন শ্রমিককে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২১ জন উদ্ধারকারী প্রবেশ করেছে সুড়ঙ্গে। আর মাত্র ১২ মিটার খোঁড়া হলেই শ্রমিকদের নাগাল পাবেন উদ্ধারকারীরা।