পুবের কলম প্রতিবেদক: উত্তরপাড়ায় টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড বা টিআরএসএল এর উত্তরপাড়ার উৎপাদন কারখানায় চালু হয়েছে নয়া উৎপাদন ইউনিট।ওই নয়া ইউনিটে নির্মাণ করা হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এবং টিটাগড় রেল কারখানার যৌথ উদ্যোগে বন্দে ভারত স্লিপার কোচ নির্মাণের জন্য ভারতীয় রেল দফতরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।
সে অনুযায়ী ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ তৈরি ছাড়াও ৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান টিআরএসএল-এর ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উমেশ চৌধুরী।আরও পড়ুন:
টিআরএসএল এবং ভেলের যৌথ উদ্যোগে স্লিপার কোচ নির্মাণ প্রকল্পকে ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে উমেশ চৌধুরী বলেন, ‘টিটাগড় রেল কারখানার নয়া উৎপাদন ইউনিটে বন্দে ভারত স্লিপার কোচ নির্মাণ শুধু রেল খাতের জন্যই নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্যও একটি বড় সুযোগ তৈরি করবে।’
আরও পড়ুন:
বিশেষ করে উত্তরপাড়ার কারখানায় সরাসরি এবং পরোক্ষভাবে স্থানীয় শ্রমিক এবং প্রকৌশলীদের কর্মসংস্থান হবে, তেমনি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় ক্ষুদ্র শিল্পের পাশাপাশি বরাত সরবরাহকারী সংস্থাগুলিও আর্থিক দিক থেকে উপকৃত হবে বলেও তিনি জানান।টিআরএসএল এবং ভেলের এই যৌথ উদ্যোগ শুধু রেল খাতের উন্নয়নই নয়, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান ভেলের পরিচালক বানী বর্মা।