পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়া ও তার সম্মানার্থে দাঁড়ানোর বিরোধিতা করায় জম্মু ও কাশ্মীরের এক শীর্ষ মুসলিম ধর্মগুরুকে তলব করল পুলিশ এবং অপর এক ইমামের বাড়িতে তল্লাশি চালানো হলো। পুলিশের এই পদক্ষেপের জেরে উপত্যকার রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি, এই বিতর্কের আবহেই শুক্রবার গৃহবন্দি করা হয়েছে হুরিয়ত নেতা তথা কাশ্মীরের প্রধান ধর্মগুরু মিরওয়াইজ উমর ফারুককে।
আরও পড়ুন:
গত সোমবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের প্রথম ‘ওয়াকফ দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিজেপি নেত্রী দরখশান আন্দ্রাবির নেতৃত্বাধীন এই ওয়াকফ বোর্ডের অধীনে দরগাহ হযরতবালসহ কাশ্মীরের অধিকাংশ প্রধান মসজিদ ও দরগাহ পরিচালিত হয়।
ওই অনুষ্ঠানে বোর্ডের অধীনস্থ বহু ইমাম ও ধর্মগুরু উপস্থিত ছিলেন এবং সেখানে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবকই বাজানো হয়।আরও পড়ুন:
অনুষ্ঠানে ইমামদের দাঁড়িয়ে ‘বন্দে মাতরম’ শোনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়েন তাঁরা। এরপরই বুধবার একদল ধর্মগুরু ও ইমাম একটি ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে অনুতাপ প্রকাশ করেন এবং কালিমা পাঠ করেন। তাঁদের বক্তব্য ছিল, "এটি একটি ভুল ছিল। আমরা এর জন্য অনুতপ্ত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
"আরও পড়ুন:
যদিও এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশের এক শীর্ষ আধিকারিক দাবি করেন, মৌলানাকে কেবল পরামর্শ বা ‘কাউন্সেলিং’ করার জন্যই ডাকা হয়েছিল। ওই আধিকারিকের কথায়, "বন্দে মাতরম নিয়ে উসকানিমূলক মন্তব্য করার পর পুলিশ তাঁকে ডেকে বুঝিয়েছে মাত্র।"
আরও পড়ুন:
মিরওয়াইজ অভিযোগ করেন, ওয়াকফ বোর্ডের ধর্মীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ পাঠ এবং অমরনাথ গুহা মন্দিরের কাছে পরিবেশগতভাবে স্পর্শকাতর শেষনাগ এলাকায় নির্মাণকাজ নিয়ে তিনি কথা বলবেন বলেই প্রশাসন তাঁকে আটক করেছে। তিনি বলেন, "আমি আগেই এটি আঁচ করেছিলাম। শেষনাগের পরিবেশ বিপর্যয় এবং ওয়াকফ বোর্ডের ধর্মীয় অনুষ্ঠানে বন্দে মাতরম পাঠ নিয়ে মানুষের গভীর উদ্বেগের কথা তুলে ধরায় শুক্রবার আমাকে গৃহবন্দি করে শাস্তি দেওয়া হবে, তা জানাই ছিল।"