যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। এর মধ্যে একটি শেয়ার দেবে সংস্থাটি এবং অন্যটি শিশুদের উপহার হিসেবে দেবেন মাস্ক নিজে। এই উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ মার্কিন শিশুকে স্পেসএক্সের অংশীদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ঘোষনা অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার আগামী মাসেই শিশুদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হতে পারে। অন্যদিকে, মাস্কের ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে তাঁর লক-আপ পিরিয়ড শেষ হওয়ার পর দেওয়া হবে।
১৮ বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এর মাধ্যমে এই শেয়ার হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে। তবে এই সুবিধা পেতে অভিভাবকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে।আরও পড়ুন:
শেয়ারপ্রতি আনুমানিক ১২৭ ডলার মূল্য ধরে দুটি শেয়ারের মোট মূল্য দাঁড়াচ্ছে ২৫৪ ডলার। যুক্তরাষ্ট্রে এই বয়সসীমার প্রায় ৭ থেকে ৭.৩ কোটি শিশু রয়েছে। ফলে গোটা উদ্যোগের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েলও লক্ষ লক্ষ মার্কিন শিশুকে ব্যক্তিগতভাবে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিশুদের ভবিষ্যৎ আর্থিক সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন:
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রোপিকও জনকল্যাণমূলক উদ্যোগে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা করেছে। সংস্থাটি নিজেদের ৫ শতাংশ শেয়ার একটি জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই শেয়ারের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার।
আরও পড়ুন:
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দুই সংস্থার এই উদ্যোগকে বৃহৎ সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।