পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটিয়ে নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। এর আগে দু’বার সূচি বদল করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর রাজ্যে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুন:
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর রাজ্যের ভোটার তালিকার ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ঠিক করা হলেও ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে সেই প্রক্রিয়া স্থগিত করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দপ্তর। এতে তালিকা প্রকাশ নিয়ে সংশয় তৈরি হয়।আরও পড়ুন:
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। খসড়া তালিকা প্রকাশের পর আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটারেরা তাঁদের দাবি কিংবা আপত্তি জানাতে পারবেন।
জমা পড়া সেই দাবি এবং আপত্তির নিষ্পত্তি করা হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে। এরপর ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশন আরও জানিয়েছে, খসড়া তালিকায় ভোটারের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধনের আবেদন জানানো যাবে।আরও পড়ুন:
কমিশনের যুক্তি, প্যান কার্ড বা অন্যান্য পরিচয়পত্রে কোনো ভুল থাকলে তা সংশোধন করতেই হয় এবং নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ ও ঠিকানা সঠিক করে নিতে হয়; কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেক সময় ভুল থেকে যায়। সেই ত্রুটি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।