পুবের কলম ওয়েবডেস্ক, বিসলেরির বোতলজাত জলে ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত রাসায়নিকের উপস্থিতির অভিযোগ তুলে সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হেঁটেছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। অথচ সেই সংস্থারই একটি বৈঠকের টেবিলে দেখা গেল বিসলেরির জলের বোতল। বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই FSSAI-এর ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
গত ২২ নভেম্বর বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমোদনের কথা জানায় FSSAI।
সংস্থাটির দাবি, গোয়ার কারখানায় তৈরি বিসলেরির একটি নির্দিষ্ট ব্যাচের জলের নমুনায় নির্ধারিত মাত্রার বেশি ব্রোমেট এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) পাওয়া গেছে। এই রাসায়নিকগুলির দীর্ঘদিন সংস্পর্শে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে বিসলেরির সব জল নয়, নির্দিষ্ট একটি ব্যাচের নমুনা নিয়েই এই অভিযোগ।আরও পড়ুন:
অন্যদিকে, ভারতের বোতলজাত জলের বাজারে আম্বানির রিলায়্যান্সের প্রবেশও নতুন মাত্রা যোগ করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে ‘ক্যাম্পা শিওর’ জল বাজারে আনার ঘোষণা করে রিলায়্যান্স। অক্টোবরে শুরু হয় বাজারজাতকরণ। এক লিটারের বোতলের দাম রাখা হয় ১৫ টাকা, যেখানে বিসলেরির দাম ২০ টাকা।আরও পড়ুন:
এদিকে ২৫ নভেম্বর বোতলজাত জলের গুণমান পরীক্ষায় দেশজুড়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে FSSAI। প্রশ্ন উঠছে, দেশের পানীয় জলের বাজারে বড় করপোরেট সংস্থাগুলির প্রতিযোগিতার মধ্যে নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা কতটা বজায় থাকছে?