পুবের কলম ওয়েবডেস্ক, বাজার করে সাইকেলে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক চিকিৎসকের। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উত্তর ২৪ পরগনার নিমতা থানার কালীবাড়ি এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মৃত চিকিৎসকের নাম সুকুমার দাস। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকুমার সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
সেই সময় কল্যাণী এক্সপ্রেসওয়েতে মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ডাম্পার। সেটি সুকুমারের সাইকেলে ধাক্কা মারে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়।আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তা বেহাল।
সেই রাস্তা দিয়েই বড় লরি ও ডাম্পার বেপরোয়াভাবে চলাচল করে। দিনের বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ এই রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে না। ফলে যান নিয়ন্ত্রণের অভাবে স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রী—সকলকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। একটি সেতু চালু হলেও অন্য একটি সেতু বন্ধ থাকায় যান চলাচলের সমস্যা আরও বেড়েছে বলে দাবি বাসিন্দাদের।আরও পড়ুন:
দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে ক্ষোভ জানান তাঁরা।
পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভারী যানবাহনের ওপর কড়া নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।