বিশ্বজিৎ সাহা ; মালদহের মানিকচকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু। মঙ্গলবার বিকেলে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত হল কংগ্রেসের মেগা যোগদান সভা এবং ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিল তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে যোগদান। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাংসদ ইশা খান চৌধুরীর হাত ধরে এদিন প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান সাংসদ-সহ উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। এই যোগদানকে মানিকচকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় কংগ্রেস কর্মীরা।অন্যদিকে, সভা থেকে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন সাংসদ ইশা খান চৌধুরী। তাঁর বক্তব্যে উঠে আসে গণতন্ত্র, নির্বাচন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা। পাশাপাশি তাঁকে কেনার জন্য বিজেপির পক্ষ থেকে ফোন করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া এদিনের সভায় পাওয়া যায়নি।কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী দিনে মানিকচকের প্রতিটি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের মেগা যোগদান সভাকে ঘিরে মানিকচকের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এই যোগদানের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কতটা পড়ে, এখন সেটাই দেখার।মানিকচকে কংগ্রেসের সাংসদের হাত ধরে দলে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী
আসলাম হোসেন
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৬, ২২:৫৫
আরও খবর
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হোটেলে যাওয়ার চাপ! বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বোলপুরের পর এবার হীরাপুর! দুষ্কৃতীকে ধরতে গিয়ে ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে
কোচবিহারে রাসমেলার মঞ্চ থেকে অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ সুপারকে বিশেষ নির্দেশ
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের প্রকল্পের ভূমিপূজন!
নিজেদের বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান মোবাইল ভ্যান রক্তদান শিবিরের আয়োজন করে দম্পতির রক্তদান
নিজেদের বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান মোবাইল ভ্যান রক্তদান শিবিরের আয়োজন করে দম্পতির রক্তদান
হেমতাবাদে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর
হেমতাবাদে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর
চোপড়া পঞ্চায়েত সমিতিতে বড় ভাঙন, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ ১৯ সদস্যের
চোপড়া পঞ্চায়েত সমিতিতে বড় ভাঙন, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ ১৯ সদস্যের
পাঁচ বছর পর বিশ্বভারতীর সমবায় ভোট! মনোনয়ন ঘিরে উত্তপ্ত চত্বর, ‘চোর’ স্লোগানের মুখে অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূলকর্মী
পাঁচ বছর পর বিশ্বভারতীর সমবায় ভোট! মনোনয়ন ঘিরে উত্তপ্ত চত্বর, ‘চোর’ স্লোগানের মুখে অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূলকর্মী
রাজনীতি ছাড়ার ভাবনা স্থগিত! ২০২৯-এর লোকসভা ভোটে দুই আসনে লড়াইয়ের ঘোষণা হুমায়ুন কবীরের
রাজনীতি ছাড়ার ভাবনা স্থগিত! ২০২৯-এর লোকসভা ভোটে দুই আসনে লড়াইয়ের ঘোষণা হুমায়ুন কবীরের
গো-হত্যা রুখতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয় পুলিশ, সাগরদিঘিতে পশু জবাইয়ের সময় হাতেনাতে ধৃত চার
গো-হত্যা রুখতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয় পুলিশ, সাগরদিঘিতে পশু জবাইয়ের সময় হাতেনাতে ধৃত চার
সর্বাধিক পাঠিত
একই গাছে টমেটো, আলু-বেগুন! কৃষিতে নতুন চমক বিহারে
৭০ বছর ধরে অমীমাংসিত গণিতের সমস্যার সমাধান কলকাতার গণিতবিদ নীনা গুপ্তার, বিশ্বমঞ্চে অনুপ্রেরণা নারীদের
চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, চন্দ্রাভিযানে খাবারের জোগান নিয়ে নতুন আশার আলো
উচ্ছেদ অভিযান ‘অমানবিক’, অবিলম্বে পুনর্বাসন ও বুলডোজার নীতি বন্ধের দাবিতে হিমন্তকে এআইইউডিএফ-এর স্মারকলিপি
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের প্রকল্পের ভূমিপূজন!
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের প্রকল্পের ভূমিপূজন!
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার, এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পাক মন্ত্রী