পুবের কলম, ওয়েবডেস্ক: সংবিধান দিবসের দিনে মহারাষ্ট্রের নাগপুরের সংবিধান চক থেকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার দলের ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ প্রতিবাদ সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের এমন একটি প্রতিষ্ঠানও অবশিষ্ট নেই যাকে ‘হাইজ্যাক’ করা হয়নি।
আরও পড়ুন:
সমাবেশে অভিজিৎ দীপকে বলেন, "সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। এমন একটি প্রতিষ্ঠানও বাকি নেই যা হাইজ্যাক করা হয়নি।" সংবিধানের রক্ষাকবচের গুরুত্ব তুলে ধরে তাঁর মন্তব্য, সংবিধান না থাকলে ‘আরশোলা’দের মেরে ফেলা হতো। গত মাসে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে সরকারি দমনপীড়নের পর আন্দোলনের গতি কমে আসা নিয়ে সমালোচকদের জবাব দেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা।
তিনি বলেন, "সমালোচকরা বলেন সিজেপি সদস্যরা কেবল কয়েকটি বিক্ষোভেই সীমাবদ্ধ। আমি তাঁদের বলতে চাই যে আমরা ‘লম্বি রেস কে খিলাড়ি’ (দীর্ঘ লড়াইয়ের খেলোয়াড়)। আরশোলা কখনো মরে না। আমরা দীর্ঘমেয়াদি লড়াই লড়তে এসেছি। আমরা শুধু ভারতকে বাঁচাতে নয়, ভারতকে গড়তে এসেছি।"আরও পড়ুন:
কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিলের প্রসঙ্গ তুলে দীপকে দাবি করেন, সরকার এই বিল আনার আগে আইনসভায় মহিলাদের জন্য সংরক্ষণের হার প্রস্তাবিত ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করুক।
তাঁর কথায়, "বিজেপির উচিত আগে তাদের নির্বাচনী টিকিটের ৫০ শতাংশ মহিলাদের দেওয়া এবং মন্ত্রিসভাতেও সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ডিলিমিটেশন বিলের মাধ্যমে বিজেপি কেবল সেই রাজ্যগুলিতেই আসন বাড়াতে চায় যেখানে তারা জিততে পারবে।" পাশাপাশি, জনগণনা সম্পন্ন হওয়ার আগে ডিলিমিটেশন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।আরও পড়ুন:
সিজেপি নেতাদের বিরুদ্ধে মুম্বই পুলিশের জারি করা লুকআউট নোটিশের প্রসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, "মুম্বই পুলিশের তরফে আমার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে। এখানে পুলিশি বন্দোবস্ত রয়েছে এবং তারা আমাকে খুঁজছে।
অভিজিৎ দীপকে কোথায়? আমি এখানে সংবিধান চকে দাঁড়িয়ে আছি। কী করবেন আপনারা? আমাকে গ্রেপ্তার করুন। আমি দুবার জেলে গিয়েছি। আমাকে জেলের ভয় দেখাবেন না।"