উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে পুণ্যার্থীদের মহামিলনক্ষেত্র গঙ্গাসাগর মেলা। তবে এবারের মেলায় একাধিক নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হোগলা পাতার অস্থায়ী ছাউনির পরিবর্তে পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হবে আধুনিক তাঁবু। পাশাপাশি মেলার নিরাপত্তা ও নজরদারিতে বিশেষ ভূমিকা নিতে পারে ভারতীয় সেনাবাহিনী।
প্রশাসনিক সূত্রে খবর, এবারের মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিনজন আইজি এবং ন’জন ডিআইজি পদমর্যাদার অভিজ্ঞ আধিকারিককে নিয়ে বিশেষ পুলিশি দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।কাকদ্বীপের লট নম্বর ৮, কচুবেড়িয়া এবং মূল মেলাপ্রাঙ্গণ—এই তিনটি পৃথক জোনে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব সামলানোর পরিকল্পনা রয়েছে। জলপথ, স্থলপথ এবং আকাশপথে নজরদারির পাশাপাশি ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়েও বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে।মেলার পরিধি বাড়াতেও উদ্যোগী প্রশাসন। অতিরিক্ত ৩৮ একর জমি চিহ্নিত করে মেলার উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে। পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিক ও হোগলা পাতার ব্যবহার এড়িয়ে পরিবেশবান্ধব পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকছে ২০টি বড় বার্জ। প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি যাত্রী পারাপারের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কলকাতা থেকে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। বেহালা ও কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে।এছাড়াও গঙ্গাসাগরে তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ। সেখানে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে নিরাপত্তা, পরিবহণ ও পরিবেশবান্ধব পরিকাঠামোয় একাধিক নতুন সংযোজনের মধ্য দিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে আরও বড় আকারে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে।হোগলার ছাউনি নয়, এবার পুণ্যার্থীদের জন্য আধুনিক তাঁবু! গঙ্গাসাগর মেলায় নজরদারিতে সেনাবাহিনী
আসলাম হোসেন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৬, ২২:২১
আরও খবর
২১ বছরের অধ্যায়ে ইতি! পদত্যাগের সিদ্ধান্ত বারুইপুর পৌর নেতৃত্বের, এবার প্রশাসকের হাতে দায়িত্ব
অনাস্থার সই যাচাই ঘিরে রণক্ষেত্র চোপড়া পঞ্চায়েত, আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার
বাড়ি বাড়ি পুলিশের নথি যাচাইয়ের বিরুদ্ধে কমিশনকে চিঠি সামিরুলের
লালগোলায় চারটি জুনিয়র হাই স্কুলের মানোন্নয়নের দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি বিধায়কের
রাজ্যে আরও ৪ মেডিক্যাল কলেজ ও ‘অমৃত মেডিসিন সেন্টার’, অন্ডালের মঞ্চ থেকে স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যে আরও ৪ মেডিক্যাল কলেজ ও ‘অমৃত মেডিসিন সেন্টার’, অন্ডালের মঞ্চ থেকে স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নেতা-মন্ত্রীদের পর এবার ‘মুখ বন্ধের’ নির্দেশ বিজেপি যুব মোর্চাতেও, তোলাবাজি-দুর্নীতি রুখতে কড়া সতর্কবার্তা
নেতা-মন্ত্রীদের পর এবার ‘মুখ বন্ধের’ নির্দেশ বিজেপি যুব মোর্চাতেও, তোলাবাজি-দুর্নীতি রুখতে কড়া সতর্কবার্তা
ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবি! শহরজুড়ে ভিএইচপি-র পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা
ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবি! শহরজুড়ে ভিএইচপি-র পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা
প্রয়োজন ছাড়াই রোগীর অস্ত্রোপচারের অভিযোগ, মালদায় বন্ধ নার্সিংহোম
প্রয়োজন ছাড়াই রোগীর অস্ত্রোপচারের অভিযোগ, মালদায় বন্ধ নার্সিংহোম
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের খাবারে বিষাক্ত বিছে! তীব্র চাঞ্চল্য, গঠন তদন্ত কমিটি
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের খাবারে বিষাক্ত বিছে! তীব্র চাঞ্চল্য, গঠন তদন্ত কমিটি
প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, বন্ধুরা মিলে কিশোরীকে খুন! তিন দোষীর যাবজ্জীবন সাজা
প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, বন্ধুরা মিলে কিশোরীকে খুন! তিন দোষীর যাবজ্জীবন সাজা
সর্বাধিক পাঠিত
একই গাছে টমেটো, আলু-বেগুন! কৃষিতে নতুন চমক বিহারে
৭০ বছর ধরে অমীমাংসিত গণিতের সমস্যার সমাধান কলকাতার গণিতবিদ নীনা গুপ্তার, বিশ্বমঞ্চে অনুপ্রেরণা নারীদের
চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, চন্দ্রাভিযানে খাবারের জোগান নিয়ে নতুন আশার আলো
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের প্রকল্পের ভূমিপূজন!
উচ্ছেদ অভিযান ‘অমানবিক’, অবিলম্বে পুনর্বাসন ও বুলডোজার নীতি বন্ধের দাবিতে হিমন্তকে এআইইউডিএফ-এর স্মারকলিপি
উচ্ছেদ অভিযান ‘অমানবিক’, অবিলম্বে পুনর্বাসন ও বুলডোজার নীতি বন্ধের দাবিতে হিমন্তকে এআইইউডিএফ-এর স্মারকলিপি
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার, এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পাক মন্ত্রী