পুবের কলম ওয়ে  ডেস্ক: কাছে শেষ পর্যন্ত হার মানতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মাঝপথেই ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) থেকে নাম প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিল সাদা-কালো শিবির। সমর্থকদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন ক্লাব কর্তারা। আগামীকাল, অর্থাৎ ২৮ নভেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) আনুষ্ঠানিক চিঠি দিয়ে লিগ থেকে সরে দাঁড়ানোর কথা জানাবে শতাব্দীপ্রাচীন ক্লাব।

মাঠের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের আর্থিক অনিশ্চয়তাই এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

চলতি আইএফএলে চারটি ম্যাচ খেলেও এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি মহামেডান। চার ম্যাচেই পরাজয়। শেষ ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হারের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। চার ম্যাচে মাত্র চারটি গোল করার বিপরীতে ১৩টি গোল হজম করেছে দল। পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে তারা।

সবচেয়ে উদ্বেগের বিষয়, দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে অংশ নিতে যাওয়ার মতো আর্থিক সংস্থানও বর্তমানে ক্লাবের হাতে নেই। ফুটবলারদের ম্যাচ খেলার খরচ, যাতায়াত এবং অন্যান্য সাংগঠনিক ব্যয় বহন করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণ চালিয়ে যাওয়ার বাস্তবতা নিয়েই প্রশ্ন উঠেছে।

সমর্থকদের সঙ্গে আলোচনার পর ক্লাব কর্তাদের এই সিদ্ধান্তে স্পষ্ট, আর্থিক সুরাহা না হলে ঐতিহ্য ও আবেগের জোরেও লড়াই চালানো সম্ভব নয়। এবার এআইএফএফের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা।