পুবের কলম,ওয়েবডেস্ক:  পূরণ হয়নি ৪০০’র টার্গেট! রেগে টিভি ভাঙলেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা। আবকি বার ৪০০ পার। এবছররের লোকসভা নির্বাচনে এটি ছিল বিজেপির স্লোগান।

নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, বিজেপি ম্যাজিক ফিগার  ছোঁয়া তো দূর, ৩০০ সিট অতিক্রম করতে পারেনি। ২৯৩ এই  ‘ক্লোজ’ হয় এনডিএ’র খাতা।   যে দেখে বেজায় রেগে যায় রাষ্ট্রীয় হিন্দু পরিষদের সভাপতি গোবিন্দ পরাশর।  সামনে থাকা একটি টেলিভিশন ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় রাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা।
এতদিন দেশে ক্রিকেট খেলা ম্যাচে হার-জিৎ হলে টিভি ভাঙার একটি অকথিত প্রথা ছিল। তবে কোনও পার্টি হেরে গেলে টিভি ভাঙার প্রথাটা একদম নেই বললেই চলে। গোবিন্দ পরাশরের এই ভিডিয়ো সোশ্যাল সাইটে ভাইরাল। যাতে তাকে দেওয়াল থেকে টিভি খুলে ভেঙে আগুন লাগিয়ে দিতে দেখা যাচ্ছে।
আর দুটি ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করছে। তবে এটি প্রথমবার নয়, এই ধরনের কার্যকলাপের মাধ্যমে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আগেও করেছেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের এই নেতা। বিতর্কের জন্য আগে থেকেই পরিচিত তিনি।  গত ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। সেই নির্বাচনের ফলাফলে বিজেপির আসন সংখ্যা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি পরাশর। এদিনের ঘটনার পর পরাশর বলেন, 'দেশ আরও একবার তাদের হাতে চলে গেল, যাঁরা বলতেন 'ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ'।

https://twitter.com/SachinGuptaUP/status/1797995352043475398?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1797995352043475398%7Ctwgr%5E61135a13fd8fb0221eb1ab9de396d0b99a9abc09%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Fvideo-rashtriya-hindu-parishad-chief-smashes-television-in-anger-after-bjp-fails-to-cross-400-mark-in-lok-sabha-elections-2024