প্রীতম কোলে, আইভি আদক হাওড়া: বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে ঘটল পথ দুর্ঘটনা। শুক্রবার রাত ন'টা নাগাদ কলকাতার দিক থেকে হাওড়াগামী একটি মাল বোঝাই লরির টায়ার ফেটে যায়। এতেই ঘটে বিপত্তি। লরিটি টোল প্লাজার মুখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে আসা একটি লরি এবং একটি কন্টেইনার পরপর একে অপরকে ধাক্কা মারে।
আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এই দুর্ঘটনার ফলে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার তিনটি লেনের যান চলাচল বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে রয়েছে হেস্টিংস থানার পুলিশ।আরও পড়ুন:
জানা গেছে, কলকাতার দিক থেকে হাওড়ায় আসার সময় একের অধিক লরি পরপর ধাক্কা মারে।
এর জেরে টোল প্লাজার বেশ কয়েকটি টোল পয়েন্ট বন্ধ রাখা হয়েছে। যানজটেরও সৃষ্টি হয়েছে। জানা যায় শুক্রবার রাতে কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির টায়ার ফেটে গিয়ে বিপত্তি ঘটে। এবং সেই লরিটি টোল প্লাজার মুখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে আসা একটি লরি এবং একটি কন্টেইনার পরপর একে অপরকে ধাক্কা মারে। এর জেরে কয়েকজন জখম হন। তাদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন: