পুবের কলম, ওয়েবডেস্ক: ভিস্তারা বিমানে বোমাতঙ্ক, দিল্লি থেকে ৮ ঘণ্টা দেরিতে ছাড়ল উড়ান। নিরাপত্তারক্ষী ও পুলিশ সূত্রে খবর, একটি উড়ো হুমকি ফোন আসে। দিল্লি-পুনে ভিস্তারা উড়ান ৮ ঘণ্টা দেরিতে ছাড়ে। ব্যাপকভাবে তল্লাশি চালানোর পরে বিমানটিকে উড়ানের ছাড়পত্র দেওয়া হয়।  বিমান ইউকে ৯৭১ সকাল সাড়ে টা নাগাদ রওনা দেওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে ৪টে নাগাদ ছাড়ে।

ভিস্তারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাধ্যতামূলক নিরাপত্তার কারণে  ইউকে ৯৭১টি দেরিতে রওনা দেয়।

সূত্রের খবর,  আজ অর্থাৎ ১৮ অগাস্ট সকাল সাড়ে ৭টা নাগাদ জিমএমআর কল সেন্টারে ফোন আসে। ফোন করে বলা হয় যে, 'দিল্লি থেকে পুণে যাওয়ার বিমানে বোমা রাখা রয়েছে'। অন্যদিকে আগে থেকেই যাত্রীরা নিজেদের সিটে বসে গিয়েছিলেন। তাই সেই সময় তাদের নামিয়ে দেওয়া হয়।