পুবের কলম, ওয়েবডেস্ক: গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মূর্তি দম্পতি। শুক্রবার দ্বিতীয় দফায় ভোট দিলেন সুধা ও নারায়ণ মূর্তি। এদিন হাসপাতালে ছুটি হওয়ার পরেই ভোট দিতে এসেছেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা। বেঙ্গালুরুর জয়নগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।
ভোট দেওয়ার পরে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন:
ভোটাধিকার প্রয়োগের পর ইনফোসিস কর্তা বলেন, প্রতি ৫ বছরে একবার আসে এই লোকসভার ভোট। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। ভাবনা চিন্তা করেই এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। বাড়িতে বসে না থেকে বাইরে বেরিয়ে ভোট দানের আহ্বান জানিয়েছেন মূর্তি দম্পতি।