পুবের কলম, ওয়েবডেস্কঃ পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা কখনই রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে টলাতে পারবে না। আজ মঙ্গলবার কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই মুহূর্তে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরও পড়ুন:
পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়েকটি ব্যাংক ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।আরও পড়ুন:
ক্রেমলিনের দাবি করেন, ইউক্রেনকে নাৎসিবাদের প্রভাবমুক্ত এবং নিরস্ত্রীকরণ করতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন:
এদিকে গতকালই রাশিয়া ও ইউক্রেন বৈঠকে বসে। কিন্তু আলোচনায় কোনও সমাধান সূত্র বের হয়নি।
এর পরেই প্রবল শক্তিতে আক্রমণ শানাতে শুরু করে রাশিয়া।এর মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভার দাবি, ইউক্রেনে সোমবার রাশিয়া নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। তবে রাশিয়া সত্যিকার অর্থেই ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে কি না, তার সত্যতা নিশ্চিত করে কিছু জানা যায়নি।আরও পড়ুন:
ইউক্রেনে সাধারণ জনগণকে লক্ষ্য করে গুচ্ছবোমা ও ভ্যাকুয়াম বোমা নিক্ষেপের অভিযোগকে মিথ্যা বলে খারিজ করে দেন পেসকভ।
আরও পড়ুন:
তবে ইউক্রেনে ষষ্ঠ দিনের মতো রাশিয়ার আগ্রাসনে সামরিক পরিস্থিতি বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
আরও পড়ুন: