পুবের কলম, ওয়েবডেস্ক: শাহজাহান কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এডিজি বলেন, 'সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। কিন্তু এটি ঠিক কথা নয়, পুরোপুরি ভুল, অপপ্রচার চালানো হচ্ছে। সেই এডিজি জানান, আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল।
দু'দিন আগে হাই কোর্টের তরফ থেকে গ্রেফতারের বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। কোর্ট জানিয়ে দেয়, শাহজাহানের গ্রেফতারির উপরে কোনও বিধিনিষেধ নেই। তখনই আমরা জোরকদমে তল্লাশি শুরু করি এবং শেখ শাহজাহানকে গ্রেফতার করি।'আরও পড়ুন:
এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছিল শাহজাহানকে।
তবে এতদিন শাহজাহান কোথায় লুকিয়ে ছিলেন, এই প্রশ্নের জবাব 'তদন্তের স্বার্থে' কিছু বলতে চাননি তিনি।আরও পড়ুন:
এই বিষয়ে আদালতকেই সব জানানো হবে বলে দাবি করেন এডিজি। এডিজি (দক্ষিণবঙ্গ), 'শাহজাহানকে গ্রেফতারে আইনি বাধ্যবাধকতা ছিল। আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গত রাতে মিনাখাঁ থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আর রাজ্য পুলিশের বাধ্যবাধকতা থাকলেও ইডি কেন শাহজাহানকে গ্রেফতার করল না।
আরও পড়ুন: