পুবের কলম প্রতিবেদক: মাদুরাইয়ে পর্যটক বোঝাই ট্রেনে আগুন লেগে অন্তত দশজনের মৃত্যুর ঘটনায় রেলের গা ছাড়া মনোভাবকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। ঘটনার যথাযথ তদন্ত করে এই অগ্নিকাণ্ডের জন্য কাদের গাফিলতি দায়ী, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন ভোরে মাদুরাই স্টেশনের কাছে ভারত গৌরব এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে । এই ঘটনায় ইতিমধ্যেই দশজন যাত্রীর মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা অন্তত ২০ ।
তামিলনাড়ুর রামেশ্বরম থেকে উত্তর প্রদেশের লখনউয়ে যাচ্ছিল ট্রেনটি । রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তীর্থযাত্রী বোঝাই ট্রেনটির একটি কামরার মধ্যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল । তার থেকেই কোনওভাবে আগুন লেগে গোটা কামরায় ছড়িয়ে পড়ে । এই ঘটনায় নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ।আরও পড়ুন:
ট্রেনে অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন 'আবারও রেলে এই ভয়াবহ দুর্ঘটনা ।
এবার মাদুরাইয়ে ট্রেনে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে৷ ২০ জন গুরুতর আহত । আমি নিহতদের পরিবারকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ আশা করি, যথাযথ তদন্ত করে শিগগিরই কাদের গাফিলতি ছিল, তা চিহ্নিত করা হবে৷ মানুষের নিরাপত্তা এবং জীবন নিয়ে রেল কর্তৃপক্ষ কবে আরও বেশি সজাগ এবং সতর্ক হবেন, জানতে পারি কি?আরও পড়ুন:
মাদুরাইয়ের জেলাসাসক এম এস সঙ্গীতা জানিয়েছেন, এ দিন ভোরে তীর্থযাত্রী বোঝাই ওই ট্রেনটির কামরায় কফি বানানোর জন্য স্টোভ জ্বালানো হয় । তখনই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে ।
আরও পড়ুন:
রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই কামরার যাত্রীরা বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে সফর করছিলেন । আগুন দেখে অনেক যাত্রীই ওই কামরা থেকে নেমে পড়েন৷ কিন্তু কীভাবে সবার নজর এড়িয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রীরা ট্রেনে উঠলেন, সেই প্রশ্ন উঠছে ।
When will the railway be aware of people's lives? Question about the Madurai incident