পুবের কলম,ওয়েবডেস্ক: কৃষক আন্দোলনের সময় এনডিএ জোট ছেড়েছিল পঞ্জাবের শিরোমনি আকালি দল। এবার সংসদে সেই দলের সাংসদ হরসিমরত কাউর বাদল এনডিএ ও ইন্ডিয়া-দুই শিবিরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন। অনাস্থা বিতর্ক নিয়ে বুধবার দিনভর সরকার-বিরোধী তরজা চলছে সংসদে। বিকেল পৌনে চারটা নাগাদ আকালি দলের সাংসদ হরসিমরত বলতে উঠে প্রশ্ন ছুড়ে দিলেন, কার প্রতি আস্থা রাখব বলতে পারেন?
আরও পড়ুন:
আজ রাহুল গান্ধি বললেন, সারা দেশে তিনি হেঁটেছেন ভারত জোড়ো যাত্রার সময়।
মণিপুর, হরিয়ানাসহ সারা দেশে আগুন লাগাতে নাকি কেরোসিন ছেটানো হচ্ছে। সারা বিশ্বে ‘বিধবা কলোনি’ নামে নামে একটা জায়গা আছে। সেটা দিল্লির তিলক বিহারে। সেখানে ১৯৮৪-র দাঙ্গায় নিহত শিখদের বিধবা স্ত্রীরা থাকেন। রাহুল তো বিধবা কলোনিতে গেলে পারতেন। আজ তিনি কেরোসিনের কথা বলছেন।আরও পড়ুন:
বিজেপিকেও ছাড়েননি এনডিএ-ত্যাগী দলের সাংসদ কাউর। তিনি বলেন, ৯ বছর পরে আপনাদের চুরাশি মনে পড়ছে? এই ক’বছরে আপনারা কতবার বিধবা কলোনিতে গিয়েছেন। আপনারা মণিপুর হলে রাজস্থানের কথা বলেন।
কাকে ভরসা করব? হরসিমরতের প্রশ্ন, জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান কতবার মণিপুরে গিয়েছেন? তার মতে, এসবই হচ্ছে ভোট-রাজনীতিকে সামনে রেখে। তার আর্জি, প্রত্যেক ভোটের আগে ধর্ম নিয়ে এই নোংরা রাজনীতি বন্ধ হোক। চুরাশির দাঙ্গা, মণিপুর ও রাজস্থান নিয়ে এই ড্রামাবাজি বন্ধ হোক।