পুবের কলম ওয়েব ডেস্কঃ আগের সরকারের প্রকল্প ছিল "বাংলার বাড়ি" প্রকল্প"। অনেকেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি কয়েক লক্ষ মানুষ। সেই সংখ্যাটা ১৮ লক্ষ ৬৫ হাজার। এবার সরকার বদলের পর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে।
আরও পড়ুন:
ঘরহীনদের মাথায় ছাদ তৈরি করার লক্ষ্যে কেন্দ্রের মানবিক প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। জানা যায়, এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য প্রকৃত ভুক্তভোগিদের তালিকা তৈরি করা হয়েছিল ২০২২ সালে। এর জন্য কঠোরভাবে জাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তখন যাচাইবাছাইয়ের পর নাম ওঠে ২৮ লক্ষ উপভোক্তার। রাজ্য পঞ্চায়েত দফতরের তৈরি করা তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রে।
যার মধ্যে ১১ লক্ষ উপভোক্তার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র সরকার। তবে পূর্বের সরকারের অভিযোগ ছিল, আর্থিক অনুদান দেয়নি কেন্দ্র। এনিয়ে দীর্ঘ আন্দোলনও করে তারা। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের জন্য নিজের প্রকল্প চালু করেন, যার নাম হল বাংলার বাড়ি প্রকল্প।আরও পড়ুন:
এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ১২ লক্ষকে দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার ও দ্বিতীয় পর্যায়ে আরও ২০ লক্ষকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়।
কিন্তু, এখনও ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা সেই টাকা পাননি। তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। এবার সেই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এবার নতুন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। যদিও এনিয়ে নতুন সরকারের ওপর আশাবাদী উপভোক্তারা।