পুবের কলম,ওয়েবডেস্ক: আরও এক প্রার্থীকে হারাতে হল কংগ্রেসকে। নিজের প্রার্থী প্রত্যাহার করে নিলেন অক্ষয় বাম নামে ওই কংগ্রেস নেতা। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের প্রার্থী ছিলেন। ফলে ফের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেল বিজেপি। যা নিয়ে কংগ্রেস বলছে, বিজেপির শাসনে ফের প্রমাণিত-‘গণতন্ত্র বিপন্ন’।
আরও পড়ুন:
সোমবার সকালেই প্রার্থী পদ প্রত্যাহার করে নেন অক্ষয়। বিজেপি বিধায়ক রমেশ মেন্দোলাকে সঙ্গে নিয়ে অক্ষয় তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করে নেন।
এরপরই তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির শীর্ষ নেতা তথা কৈলাশ বিজয়বর্গীয় তাঁকে দলে স্বাগত জানান। সবথেকে বড় কথা কৈলাশ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিষয়টি সামনে আসে। তার আগে অক্ষয় যে এই ধরনের কোনও সিদ্ধান্ত নিতে পারেন তা কেউ জানতেই পারেনি।এতটাই গোপনীয়তা বজায় রাখা ছিল। আর সোমবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। অক্ষয়ের বিজেপিতে যোগদান নিয়ে কৈলাশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অক্ষয় কান্তি বামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মার নেতৃত্বে তাঁকে দলে স্বাগত জানাই।
আরও পড়ুন:
উল্লেখ্য, অক্ষয় বামকে ইন্দোর আসন থেকে প্রার্থী করেছিল কংগ্রেস। বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করা হয়েছিল। ১৩ মে ইন্দোরে ভোট হবে। তার ঠিক আগেই হঠাৎ পাল্টি খেলেন অক্ষয়। এর আগে কংগ্রেসের সুরাটের প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হয়। তাঁর পরিবর্তে সুরেশ পদশালা নামে যাঁকে প্রার্থী করা হয়েছিল তাঁরও মনোনয়ন বাতিল হয়ে যায়।
আরও পড়ুন:
অক্ষয়ের মনোনয়ন বাতিল প্রসঙ্গে জেলা কালেক্টর আশিস সিং সাংবাদিকদের বলেন, কংগ্রেসের অক্ষয় সহ মোট তিনজন প্রার্থী আজ তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
অক্ষয় তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করতে জেলা কালেক্টরের অফিসে গিয়েছিলেন। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলা। রাজনৈতিক মহলের দাবি, মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেসের যথেষ্ট ভোটার রয়েছে।আরও পড়ুন:
কংগ্রেস তাঁকে এমন সময়ে বেছে নিয়েছিল যখন হাত শিবিরের তিনজন প্রাক্তন বিধায়ক বিজেপিতে চলে গেছে। দলের নেতার এভাবে প্রার্থী পদ প্রত্যাহার করা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের কর্মীরা। কংগ্রেস নেতা দেবেন্দ্র সিং যাদব মিডিয়াকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দলের শীর্ষ নেতাদের অক্ষয় সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। আমি সতর্ক করে দিয়েছিলাম যে তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের যখন আমাদের মতো দলের কর্মীরা বছরের পর বছর ধরে কংগ্রেসের জন্য লড়াই করছে অথচ অক্ষয়দের মতো নেতাদের টিকিট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: