২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক হোর্ডিংকে কেন্দ্র করে মহিলাকে মারধর, দেখুন সেই ভাইরাল ভিডিও

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজনৈতিক প্রচারমূলক হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে ওষুধের দোকানের সামনে উত্তেজনা।বেধড়ক মারধর মহিলাকে, অভিযোগের আঙুল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর বিরুদ্ধে।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি মহিলাকে চড় মারছে এমএনএস দলের এক কর্মী।ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্রে।

আরও পড়ুন: হায়দরাবাদ হিংসা: মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মহিলাসহ ১১

উল্লেখ্য, ওষুধের দোকানের সামনে রাজনৈতিক প্রচারমূলক কোনও হোর্ডিং লাগাতে বারণ করায় বেধড়ক মারতে শুরু করে এক ব্যক্তি। মহিলাটি পুনরায় প্রতিবাদ করলে তাঁকে ফের চড়-থাপ্পর মারা হয়।সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ।রাস্তা দিয়ে সেই সময় অনেকেই হেঁটে চলে যান। কেউ ভ্রুক্ষেপ পর্যন্ত করেন নি।  এই ঘটনার প্রসঙ্গে, মহারাষ্ট্রের বিজেপি লিডার অতুল ভাটখলকর জানান, ভিডিওটি আমরা দেখেছি।যদি ঘটনাটি সত্যি হয় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন বিজেপি-শিবসেনার জোট সরকার এই রকম ঘটনাকে কখনও প্রশয় দেয়না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী

৮০ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল

প্রতিবাদী ও আইনজীবী আভা সিংহ এই প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে ঘটনাটি নিন্দনীয়।এবং যারা ওই মহিলাকে মারধর করেছেন তাঁরা আর যাই হক এমএনএস এর কর্মী নয়, তাঁরা হল এমএনএস এর পালিত গুন্ডা।এর আগেও এমএনএস এর গুন্ডাদের রাস্তার নিরীহ মানুষকে মারতে ও তাঁদের সঙ্গে মারধর করতে দেখা গেছে।তাঁদের এই সব কিছু করার লক্ষ্য একটাই- সামনেই ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন রয়েছে।এইসব গুণ্ডামি করে আশে পাশের মানুষের মনে ভয় সৃষ্টি করাই হয়ত এদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, পারিবারিক বিবাদে কাকা বাল ঠাকরের শিবসেনা ছেড়ে ভাইপো রাজ নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেন। মূলত, বাল ঠাকরের মতাদর্শে দল চালানোর দাবি করলেও রাজ ঠাকরের দলের বিরুদ্ধে বিভিন্ন সময় গুন্ডামির অভিযোগ শোনা যায়। রাজনৈতিক ভাবে রাজের এমএনএস এখনও পায়ের তলায় জমি শক্তি করতে পারেনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনৈতিক হোর্ডিংকে কেন্দ্র করে মহিলাকে মারধর, দেখুন সেই ভাইরাল ভিডিও

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার