পুবের কলম,ওয়েবডেস্ক: এশিয়ান গেমসে সোমবার মহিলাদের ক্রিকেটে সোনার পদক জয় করল ভারত। এ দিন ফাইনালে ভারতীয় দল ১৯ রানে হারাল শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে হরমনপ্রীতরা ৭ উইকেটের বিনিময়ে ১১৬ রান করে। জবাবে লঙ্কান বাহিনী ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।
আরও পড়ুন:
বল হাতে ভারতের জয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করেন বাংলার তিতাস সাধু। তিনি চার ওভারে মাত্র ৬ রান খরচ করে তিনজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরৎ পাঠান। বিপক্ষের টপ অর্ডারকে কার্যত একার হাতে ফেরান তিতাস। নিজের প্রথম ওভারেই দুটি উইকট তুলে নেন তিনি।
এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কান ব্রিগেড। পাশাপাশি রাজেশ্বরী গায়কোয়াড পেয়েছেন দুটি উইকেট। এর আগে ব্যাট করতে নেমে স্মৃতী মান্ধানা ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। জেমেইমা রডরিগেজের সংগ্রহ ৪২।