দেবশ্রী মজুমদার,  রামপুরহাট: করোনা অতিমারির কথা মাথায় রেখে জুলুস শোভাযাত্রা ছাড়াই বিশ্ব নবী দিবস পালনের ঘোষণা জাসনে ঈদ মিলাদুন নবী কমিটির। প্রশাসনিক বৈঠকের পর পাঁচ মাথা মোড়ে প্রেস মিটের মাধ‍্যমে ঘোষণা করা হয় যে, রামপুরহাট শহরে বিশ্বনবী দিবস উপলক্ষ্যে যে জুলুস বের করা হয়,  তা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।   হাইকোর্টের নির্দেশকে মান‍্যতা দিয়ে করোনা মহামারির কারণে জুলুস নিয়ে রামপুরহাট জাসনে মিলদুন নবী কমিটি এবং রামপুরহাট প্রশাসনের মধ্যে একটা আলোচনা হয়। সেই আলোচনার সিদ্ধান্ত রামপুরহাট পাঁচ মাথা মোড়ে একটা প্রেসমিট করে বিশ্বনবী দিবস উপলক্ষ্যে জৌলুশ বিষয়ে মিডিয়া কে জানিয়ে দেওয়া হয়।

কমিটির পক্ষ থেকে বক্তব্যে বলা হয়  রামপুরহাট শহরের যে বড়ো জুলুস পরিক্রমা করা হয় সেটা এবছর শহর পরিক্রমা করবে না বরং বিশ্বনবী দিবস পালন হবে নিজ নিজ এলাকায় এবং ঘরে ঘরে।

এই প্রেসমিটে উপস্থিত ছিলেন রামপুরহাটের মসজিদের ইমামরা এবং রামপুরহাট জাসনে মিলদুন নবী কমিটির সদস্যরা। আজকের প্রেসমিট নিয়ে রামপুরহাট জাসনে মিলদুন নবীর সভাপতি ইমাম আতাউল্লা খান আমাদের জানান, নবী দিবস পালন হবে শ্রদ্ধার সঙ্গে তবে করোনার কথা মাথায় রেখে রামপুরহাট শহরে জুলুস বা শোভাযাত্রা বের হবে না। যা হবে ছোট আকারে নিজ নিজ এলাকায়।