পুবের কলম, ওয়েবডেস্কঃ আধার কার্ড (Aadhaar Card) একটি প্রয়োজনীয় নথি। এটি একটি পরিচয় পত্রও বটে। কিন্তু অনেক সময়ে এই আধার কার্ডে নামের বানান ভুল থাকলে সমস্যা পড়তে হয় আমজনতাকে। কোথায় গিয়ে, কিভাবে এই আধার কার্ডের ভুল সংশোধন করানো যাবে সেই নিয়ে চিন্তায় পড়তে হয়। কারণ আধার কার্ডে ভুল থাকলে সেটি সঠিক নথি বলে গ্রহণযোগ্য হবে না। তাই অবিলম্বে কার্ডের ভুল সংশোধন করিয়ে নিতে হবে।
আরও পড়ুন:
তবে ভুল শোধরানো আরও বিপত্তি। বেশিরভাগ ক্ষেত্রে এই সব কাজের জন্য মানুষকে বিভিন্ন সরকারি দফতরে লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায়। তবে এসব ঝামেলাকে দূর করে দিয়ে আপনি নিজে ঘরে বসেই আপনার আধার কার্ডের ভুল শুধরে নিতে পারেন।
আরও পড়ুন:
অনলাইনে বাড়িতে বসেই করা যাবে এই কাজ। তবে তার আগে আপনার ফোন নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে। অনলাইনে গিয়ে UIDAI অ্যাপে চেক করে আপনার নম্বর লিঙ্ক করা আছে কিনা।
আরও পড়ুন:
পরবর্তী https://ssup.uidai.gov.in/ssup/ লিঙ্কে ক্লিক করুন। এর পর প্রসিড টু আপডেট আধার-এ গিয়ে নিজের মোবাইল নম্বর দিন। একটা ওটিপি আসবে মোবাইলে। সেটা ওয়েবসাইটে দিতে হবে। এরপর 'Update Demographics Data-তে যান। সেখানে গিয়ে আপনি নাম বা যা বদলাতে চান বদলে নিয়ে 'প্রসিড' -এ ক্লিক করুন।
আরও পড়ুন:
নেক্সট পেজে গিয়ে আধারের (Aadhaar Update) সাপোর্ট প্রমাণের সফট কপি আপলোড করুন। ভোটার আইডি, প্যান নম্বর, ইলেকট্রিসিটি বিল যে কোনও কিছু দিয়ে ঠিকানার প্রমাণ দিন। এটা হয়ে গেলে এবার 'সাবমিট' বটনে ক্লিক করুন। এরপর আপনাকে একটা আপডেট রিকোয়েস্ট নম্বর আসবে। সেটা দিয়ে আপনি স্টেটাস চেক করে নিতে পারবেন। তবে আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক না থাকলে কিছুই করা যাবে না।