পুবের কলম, ওয়েবডেস্কঃ  হারিয়ে গিয়েছে " হলুদ ভাই" তাকে খুঁজে  দিতে পারলে পুরস্কার  হিসেবে  দেওয়া হবে নগদ দুহাজার টাকা।  এমন পোস্টারে মুখ ঢেকেছে হাওড়ার  বাকসাড়া  অঞ্চল। কে এই হলুদ ভাই  যার  জন্য  এমন পোস্টার পড়েছে।  স্থানীয়  বাসিন্দাদারা  এবং  পুলিশ  জানাচ্ছে  এই হলুদ ভাই  হল  এলাকার  রায় পরিবারের  পোষ্য বিড়াল।

  হারিয়ে  গিয়েছে  সে তাই  ভেঙে  পড়েছেন পরিবারের  সকলে। বাড়ির ছোট্ট  সদস্যের  সন্ধান  দিতে  পারলে মিলবে  তাই  আর্থিক পুরস্কার।

জানা যাচ্ছে,  এলাকায়  মার্জার প্রেমী বলেই পরিচিত  রায় পরিবার। এক ঝড় জলের  রাতে তাদের  পরিবারে  আশ্রয় নেয়  একটি  বিড়াল।

আদর করে  তার নাম রাখা  হয় ঘন্টি। এরপর  রায় পরিবারের  আদরে বড় হয়ে ওঠা ঘন্টির চারটে সন্তান  হয়। তাদের  একজন হলুদ ভাই।  সবচেয়ে  কনিষ্ঠ  হলুদ ভাই কে হারিয়ে  তাই  শোকে মুহ্যমান রায় পরিবার।