পুবের কলম,ওয়েবডেস্ক: জ্ঞানভাপী মসজিদের (gyanvapi mosque) বেসমেন্টে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। বুধবার সকালে ‘ব্যাস কা তহখানা’ তে তাঁকে পুজো দিতে দেখা যায়। জ্ঞানভাপী মসজিদের তহখানাতে পুজো দেওয়ার পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরেও যান তিনি। জ্ঞানভাপী মসজিদের তালাবন্ধ অংশে আদালত পুজোর অনুমতি দেওয়ার পর এই প্রথমবার বারাণসীতে (varanasi)  গেলেন যোগী আদিত্যনাথ।

 চলতি মাসের শেষের দিকে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জ্ঞানভাপীতে পুজো দিলেন যোগী। তাহলে কি আগামী দিনে  মোদিকে (narendra modi) জ্ঞানবাপী মসজিদে পুজো দিতে দেখা যাবে? উঠছে প্রশ্ন।

https://twitter.com/ANINewsUP/status/1757425094836580705?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1757425094836580705%7Ctwgr%5Ee438e5fae9b3e8a46455de68ccbf6ac969245651%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Futtar-pradesh%2Fgyanvapi-yogi-adityanath-offers-prayers-at-vyas-ka-tehkhana-days-after-court-allowed-puja-kashi-temple-latest-update-2024-02-14-916750