পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথম দফার ভোট সম্পূর্ণ হলেও বাকি রয়েছে আরও ছয়দফা ভোট। এবার ভাইরাল হল শাহরুখ খানের 'জওয়ান' সিমেনার একটি ক্লিপ। যা নিয়ে প্রচার শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। এদিকে, নেটিজেনরা 'জওয়ান'-এর ক্লিপটি সামাজিক মাধ্যমে পোস্ট করে 'প্রশ্ন করতে শিখুন' লিখতে দেখা গিয়েছে। শাহরুখের সেই ক্লিপই এবার পোস্ট করলেন বলি অভিনেতা জাভেদ জাফরি।

এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, “সিনেমার প্রভাব অনস্বীকার্য। বিশেষ করে, ভারতের মতো দেশে সিনেমার প্রভাব উপেক্ষা করা যায় না। এই দৃশ্যের প্রাসঙ্গিকতা এবং এটিকে ফিরে দেখার সময় এসে গিয়েছে।”