উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটলো এক অজ্ঞাত পরিচয় যুবকের, তদন্তে রেল পুলিশ।জানা যায়,শনিবার সন্ধ্যার মুখে জয়নগর মজিলপুর স্টেশন এবং রথতলা নিকটস্থ রেল গেটের মাঝামাঝি স্থানে রেল ট্রাকের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে ট্রেন।
আরও পড়ুন:
জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।অজ্ঞাত পরিচয় ওই যাত্রীর দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। চলছে তাঁর পরিচয় জানার চেষ্টা।
আরও পড়ুন:
গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চলছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার গঙ্গাসাগর স্পেশাল আপ থ্রু ট্রেন দ্রুত গতিতে জয়নগর মজিলপুর স্টেশন যাওয়ার সময় স্টেশন এবং রথতলা নিকটস্থ রেল গেটের মাঝামাঝি জায়গায় রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি।
আরও পড়ুন:
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ। খবর পেয়েই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন। তবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির মুখ বিকৃত হয়ে যাওয়ায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।